HUZUR ACADEMY

উপদেষ্টা, প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক

মোঃ উমর ফারুক

উপদেষ্ঠা

ইসমাইল বিন ইবরাহীম

প্রতিষ্ঠাতা ও পরিচালক

ডাঃ সায়হান আরেফীন

সদকায়ে জারিয়া কার্যক্রমের প্রধান পৃষ্ঠপোষক

শিক্ষিকাবৃন্দ

মাসুমা সুলতানা

অর্থসহ শেষ তিন পারা হিফজ কোর্স

শাহানারা আক্তার

সহীহ নাজিরা তিলাওয়াত শিক্ষা কোর্স

হাফিজা সাদিয়া আক্তার

১-৩০ পারা হিফজ কোর্স

শিক্ষিকাবৃন্দ

তানিয়া সুলতানা

গুরুত্বপূর্ণ সূরা, আয়াত ও দোয়া হিফজ কোর্স

সবনম জেসমিন

সহীহ নাজিরা তিলাওয়াত শিক্ষা কোর্স

নাহিদা আক্তার

সহীহ নাজিরা তিলাওয়াত শিক্ষা কোর্স

পরিচয় ও কার্যক্রমঃ

  🌹নামকরণঃ

আবহমান কাল ধরে বাংলা-ভাষাভাষী মানুষের কাছে হুজুর একটি পরিচিত নাম। গ্রাম-বাংলার মানুষের সুখে-দুঃখে আস্থা ও বিশ্বাসের এক নাম হুজুর। যারা আমাদের বাংগালী মুসলিম জাতীর নৈতিক ও আধ্যাতিক মানোন্নয়নে যুগের পর যুগ নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আমাদের একাডেমির নামকরণ করেছি- HUZUR ACADEMY (হুজুর একাডেমি)। (উল্লখ্য যে আমরা হুজুর শব্দ দ্ধারা রাসূলুল্লাহ (সাঃ) কে বোঝাচ্ছি না। আমরা হুজুর শব্দ দ্বারা আলেম সমাজকে বুঝাতে চায়। যেটি জনাব অর্থে ব্যবহৃত হয়।)

🌹প্রতিষ্ঠাঃ

আমরা একজন মুসলিম হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি কিন্তু দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে বাধ্য হচ্ছি, বর্তমান সময়ে আমাদের মুসলিম উম্মাহর ‍প্রিয় ভাই-বোনেরা, যাদেরকে নিয়ে আমরা জান্নাতে থাকার স্বপ্ন দেখি তাদের অধিকাংশই আজ জাহান্নামের দ্বার প্রান্তে। বিদেশি অপসংস্কৃতি, হেরোইন, ফেনসিডিল ও ইয়াবা জায়গা করে নিয়েছে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত প্রিয় মাতৃভুমি বাংলাদেশের অসংখ্য মুসলিম পরিবারে। যেখানে তৈরি হয়েছে নীতিনৈতিকতা ও সামাজিক মূল্যবোধহীন হাজারো তরুণ-তরূণী। তারা না চিনে নিজের দেশকে, না চিনে ধর্মকে, না চিনে নিজের ভাষা ও সংস্কৃতিকে। মূল্যবোধহীন এই সন্তানদের হাতে নৃশংসভাবে জীবন দিতে হচ্ছে হাজারো মানুষকে, এমনকি তাদের বাবা-মাকেও। আবার বাবা-মায়ের হাতেও জীবন দিতে হচ্ছে আপন সন্তানকে। আপন মমতাময়ী মাও নয়ন জুড়ানো প্রাণ ভরানোর মত আদরের সন্তানকে হত্যা করছেন নির্দয়, নিষ্ঠুর ও নৃশংসভাবে। অপরূপা রূপসিরাও তাদের ভালোবাসার স্বামীদের হাতে প্রাণ দিচ্ছেন। এমনকি শিক্ষকের কাছেও নিরাপদ নয় শিক্ষার্থী। মানুষ গড়ার কারিগর শিক্ষকরা লালসা চরিতার্থ করতে ঝাঁপিয়ে পড়ছেন শিশু ছাত্রীর ওপর। মূল্যবোধের অবক্ষয়ের ধাক্কায় তিলে তিলে গড়ে তোলা সোনার সংসার মুহূর্তেই ভেঙে যাচ্ছে। কেউ কেউ আবার কোরআনকে সঠিকভাবে না জানার কারণে বিভিন্ন বিভ্রান্ত মতাদর্শে জড়িয়ে জড়িয়ে ইসলামের সম্মানকে ক্ষুন্ন করছে।

🌹নেশা ও অপসংস্কৃতির জালে জড়ানো এমনই মূল্যবোধহীন একটি জাতি নিয়ে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে; আমার প্রিয় মাতৃভূমি স্বপ্নের সোনার বাংলাদেশ। আমাদের এই স্বপ্ন, দুঃস্বপ্নে পরিণত হবে-যদি মূল্যবোধসম্পন্ন একটি জাতি গঠন করা না যায়। যদি অপসংস্কৃতির বেড়াজাল থেকে জাতিকে বের করে আনা না যায়।

🌹তাই মুসলিম উম্মাহর সদস্য বিশেষ করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী মুসলিমদের নৈতিক ও আধ্যাতিক মানোন্নয়নের লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে ১০ শাওয়াল ১৪৪৩ হিজরী (১২ মে ২০২২) বৃহস্পতিবার আমাদের এই যাত্রা শুরু করে।

🌹লক্ষ্য ও উদ্দেশ্যঃ🌹

পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী মুসলিমদের অর্থসহ সহীহ কোরআন তিলাওয়াত ও হিফজ শিক্ষা দানের তাদের মাধ্যমে নৈতিক ও আধ্যাতিক মানোন্নয়ন এবং পরকালীন জীবনে নাজাতের ওসিলা হিসেবে কবুল হওয়ার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এই একাডেমী প্রতিষ্ঠিত হয়।

🌹কার্যক্রমঃ🌹

আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার অসীম অনুগ্রহে প্রতিষ্ঠাকালীন সময় থেকে হুজুর একাডেমি সম্পূর্ণ ফ্রীতে নিয়মিত সহীহ কোরআন শিক্ষা, ধারাবাহিক তাফসীর, অর্থসহ কোরআন খতম ও সেমিনার পরিচালনা করে আসছে। পাশাপাশি নিয়মিত নাযিরা তিলাওয়াত শিক্ষা, সূরা আয়াত ও দোয়া হিফজ, পূর্ণ কোরআন হিফজ (ফ্রী/কোর্সফিসহ) পরিচালনা করে আসছে। দাওয়াহ কার্যক্রমের অংশ হিসেবে ক্লাস রেকর্ডগুলো একাডেমির ইউটিউব চ্যানেলে নিয়মিত আপলোড দিয়ে আসছে।

🌹কোর্স সমূহঃ🌹

পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষি মুসলিমদের জন্য আমরা যে সকল কোর্স পরিচালনা করে থাকি সেগুলো হলো-

🌹 ১. সহজ পদ্ধতিতে সহীহ কোরআন শিক্ষাঃ

আমাদের যে সকল ভাই-বোনেরা কোরআন তেলাওয়াত করতে পারেন না অথবা পারেন কিন্তু সহীহ হয়না তাদেরকে সহজ পদ্ধতিতে সল্প সময়ে এই কোর্সের মাধ্যমে তাজবীদের নিয়মগুলো শেখানো হয়। প্রপ্ত বয়সের যেকোনো বাংলাভাষী মুসলিম আমাদের এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন। (সকলের জন্য, সম্পূর্ণ ফ্রী)

🌹 ২. সহীহ নাযিরা তিলাওয়াত কোর্সঃ

আমাদের যে সকল বোনেরা কোরআন তেলাওয়াত করতে ভুলে গেছেন অথবা নতুন শিখেছেন অথবা পড়তে গিয়ে বেধে যান অথবা পূর্ণ কোরআন ওস্তাদের কাছে শুনাতে চান তাদের জন্য আমাদের এই কোর্স। (এটি শুধুমাত্র আপুদের জন্য, কোর্স ফী যুক্ত)

🌹 ৩. গুরুত্বপূর্ণ সূরা আয়াত ও দোয়া হিফজঃ

আমাদের যে সকল বোনেরা কোরআন তেলাওয়াত করতে পারেন তাদেরকে অর্থসহ পবিত্র কুরআনের সূরা দুহা থেকে সূরা নাস পর্যন্ত, সূরা ইয়াসিন, সূরা আর-রহমান, সূরা ওয়াকিয়া ও সূরা মুলক মুখস্থ করানো। সেই সাথে গুরুত্বপূর্ণ আয়াত সমূহ এবং ফযিলতপূর্ণ দোয়া সমূহ মুখস্থ করানো হয়ে থাকে। (এটি শুধুমাত্র আপুদের জন্য, কোর্স ফী যুক্ত)

🌹 ৪. অর্থসহ ৩০ তম পারা হিফজঃ

৩০ তম পারাতে কুরআনুল কারীমে ৩৭ টি সূরা রয়েছে যেগুলোতে তাওহিদ, রিসালাত ও আখিরাতের বর্ণনা রয়েছে যা আমাদের ঈমানী শক্তিকে সুদৃঢ় করে। এই সূরা গুলো সালাত আদায়ের সময় আমরা যেন তার মর্মার্থ অনুধাবন করে হুদয়ে প্রশান্তি লাভ করতে পারি এজন্য এই কোর্সে সূরাগুলোকে অর্থসহ হিফজ করানো হয়ে থাাকে। (এটি শুধুমাত্র আপুদের জন্য, কোর্স ফী যুক্ত)

🌹 ৫. অর্থসহ ২৮ ২৯ তম পারা হিফজঃ

কোরআন মাজীদের ২০ টি সূরা ২৮ ও ২৯তম পারাতে অবস্থিত। এই কোর্সে সূরাগুলো অর্থসহ হিফজ করানো হয়। যাতে আমরা এই সূরা দিয়ে সালাত আদায়ের সময় মহান আল্লাহ তায়ার পবিত্র কালাম বুঝতে পারি এবং হৃদয়ে আধ্যাতিক প্রশান্তি অনুভব করতে পারি। আর সে অনুযায়ি যেন আমাদের জীবন পরিচালনা করতে পারি। (এটি শুধুমাত্র আপুদের জন্য, কোর্স ফী যুক্ত)

🌹০৬. হিফজুল কোরআন (১-৩০পারা)

যে সকল আপুরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে পরিপূর্ণ কোরআন হিফজের আশা রাখেন তাদের জন্য আমাদের আয়োজন হিফজুল কোরআন (১-৩০পারা) কোর্স।

🌹 ৭. ধারাবাহিক তাফসীর শুনিঃ

তাফসীর আমাদের কুরআনের আয়াতের প্রকৃত অর্থ বুঝতে, পবিত্র কুরআনকে নবীজ (সাঃ) এর জীবন ও শিক্ষার সাথে সংযুক্ত করতে, এর শিক্ষাকে আমাদের আধুনিক জীবনে প্রয়োগ করতে, ভুল বোঝাবুঝি এবং ভুল ব্যাখ্যা রোধ করতে এবং কুরআনের পাঠের সাথে আমাদের সংযোগ আরও গভীর করতে সাহায্য করে। কুরআনের শিক্ষাকে বাস্তব জীবনে অনুসরন করার জন্য আমাদের কোরআনের ব্যাখ্যা জানা প্রয়োজন। এজন্য আমরা কুরআন মাজীদের শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক ভাবে তাফসীর ক্লাস পরিচালনা করছি। (সকলের জন্য, সম্পূর্ণ ফ্রী)

🌹 ৮. দ্বীন শিক্ষাঃ (পরিকল্পনাধীন)

যারা মাদ্রাসায় পড়েননি কিন্তু মুসলিম হিসেবে সঠিকভাবে ইসলামের বিধি-বিধান সমূহ পালন করতে চান তাদের জন্য এই কোর্সের মাধ্যমে দ্বীনী শিক্ষার ব্যবস্থা করা হবে। ইনশাআল্লাহ

🌹কোর্স ফিঃ🌹

০১. যাদের পক্ষে পূর্ণ কোর্স ফি দেয়া কষ্টকর তারা অর্ধেক কোর্স ফি দিয়ে এবং যাদের পক্ষে অর্ধেক কোর্স ফি দেয়া কষ্টকর তারা যদি নিয়মিত ক্লাস করেন তাহলে পুরোপুরি ফ্রিতে আমাদের একাডেমিতে কোর্স করতে পারবেন। ইনশাআল্লাহ

০২. বিভিন্ন সময়ে যখন আমরা ফ্রি কোর্স পরিচালনা করি তখন সকলেই বিনা কোর্স ফিতে ক্লাস করতে পারবেন। ইনশাআল্লাহ

 

🌹HUZUR ACADEMY- পরিচালিত অন্যান্য কার্যক্রম সমূহ🌹

🌹 ১৫ (পনের) জন এতিমের লেখাপড়া এবং অন্যান্য খরচ বহন করা।

🌹 সীমিত পরিসরে অসুস্থ মানুষের চিকিৎসার জন্য আর্থিক সহযোগীতা করা।

🌹 পোষাক বিতরণ কর্মসূচি।

🌹 শীত বস্ত্র বিতরণ কর্মসূচি।

🌹 ইফতার বিতারণ কর্মসূচি।

🌹 খাবার বিতরণ কর্মসূচি।

🌹 কুরআন মাজীদ ও ইসলামী বই বিতরণ।

🌹 সেমিনার আয়োজন।

🌹 অর্থসহ কোরআন খতম খতম কর্মসূচী।

🌹আমাদের অ্যাকাউন্ট🌹

Account Number: 2050 103 02 06813900

Account Name: MD. ISMAIL MORAL

Bank Name: Islami Bank Bangladesh PLC

Branch Name: Agrabad Branch

Routiong Number: 125150130

🌹মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট🌹

01645-380206 সেলফিন, নগদ বিকাশ (পার্সোনাল)

আমাদের একাডেমীতে সহযোগীতা করতে চাইলে উপরের অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। তবে যাকাতের টাকা পাঠালে অবশ্যই রিফারেন্সে লিখে দিবেন অথবা মেসেজে জানাবেন। অনুরুপভাবে কোর্সফি অথবা বইয়ের টাকা পাঠালেও জানাবেন। ইনশাআল্লাহ।

🌹অনলাইনে আমাদের কার্যক্রম সমূহ🌹

১.আমাদের ওয়েব সাইট- http://huzuracademy.com

২. হটস অ্যাপ নাম্বার- 01645 380206

৩. ইউটউব চ্যানেল-১ https://youtube.com/@huzuracademy

৪. ইউটউব চ্যানেল-২ https://www.youtube.com/@huzurbari

৫. আমাদের ফেসবুক গ্রুপ “প্রতিদিন একটু করে কোরআন শিখি” এর  লিংক- https://facebook.com/groups/3183181321893862/

৬. আমাদের ফেসবুকপেজ “প্রতিদিন একটু করে কোরআন শিখি” এর লিংক- https://www.facebook.com/huzuracademy

৭. জিমেইল নাম্বার- huzuracademy87@gmail.com

🌹আমাদের প্রত্যাশাঃ🌹

এই পৃথিবীর বাংলাভাষাভাষী সকল মুসলিমের জবানে সহীহ কোরআন তিলাওয়াতের সুর প্রতিধ্বনিত হোক, সবাই কুরআনুল কারীমের অনুসরণ করুক এবং জান্নাতেও আমরা সকলে একত্রিত হই এটাই আমাদের প্রত্যাশা। রব যেন কবুল করেন! আমীন।