হুজুর একাডেমির নীতিমালা সমূহ –
🌹 নামকরণ নীতিমালা 🌹
১। হুজুরদের প্রতি সম্মান জানিয়ে এই একাডেমি হুজুর একাডেমি নামে পরিচিত হবে। ইনশাআল্লাহ
🌹সাধারণ নীতিমালা 🌹
১। সকল শিক্ষার্থীকে নিয়মিত ক্লাস করতে হবে।
২। কোন কারণে ক্লাসে উপস্থিত হতে না পারলে পরিচালককে হটস অ্যাপ মেসেজে জানাতে হবে।
৩। পড়া না হলেও ক্লাসে থেকে শুনতে হবে।
৪। একটা আয়াত হলেও নিয়মিত কোরআন তিলাওয়াত করতে হবে।
৫। নিয়মিত তাফসির ক্লাসে থাকতে হবে।
৬। ক্লাসে কোন অবস্থাতেই ক্যামেরা অন করা যাবে না।
৭। আপুরা বিশেষ সময়ে পড়া বাদ রাখলেও ক্লাসে থেকে শুনবেন।
৮। অন্যদেরকে কোরআন শিক্ষা দেয়ার চেষ্টা করতে হবে।
৯। শৃংখলাভঙ্গ অথবা অন্য যে কোন কারণে পরিচালক যেকোন শিক্ষার্থীর ভর্তি বাতিল করতে পারেন।
১০। সকল শিক্ষার্থীকে কোর্সের নির্ধারিত হটস অ্যাপ গ্রুপে এড থাকতে হবে।
১১। প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই রেজিষ্ট্রেশন করতে হবে।
🌹 কোর্স ফি সংক্রান্ত নীতিমালা 🌹
১। সহজ পদ্ধতিতে সহীহ কোরআন তিলাওয়াত শিক্ষা এবং ধারাবাহিক তাফসীর শুরি কোর্স দুইটি সকলের জন্য ফ্রী।
২। সহীহ নাজিরা তিলাওয়াত শিক্ষা, গুরুত্বপূর্ণ সূরা, আয়াত ও দোয়া হিফজ, অর্থসহ ৩০তম পারা হিফজ, অর্থসহ ২৮,২৯তম পারা হিফজ। এই চারটি কোর্স এর প্রত্যেকটির মাসিক কোর্স ফি ১০০০ টাকা। এটি পরিশোধ করার সামর্থ্য না থাকলে পরিচালকের কাছ থেকে অনুমতি নিয়ে মাসিক ৫০০ টাকা দিতে পারবেন। ইনশাআল্লাহ
৩। হিফজুল কুরআন কোর্স (১-৩০) পারা এর মাসিক ফি ১৫০০ টাকা। এটি পরিশোধ করার সামর্থ্য না থাকলে পরিচালকের কাছ থেকে অনুমতি নিয়ে মাসিক ১০০০ টাকা দিতে পারবেন। এটিও পরিশোধ করার সামর্থ্য না থাকলে পরিচালকের কাছ থেকে অনুমতি নিয়ে মাসিক ৫০০ টাকা দিতে পারবেন। ইনশাআল্লাহ
৪। সহজ পদ্ধতিতে সহীহ কোরআন তিলাওয়াত শিক্ষা কোর্সের কোন শিক্ষার্থী অথবা বাইরের কোন শিক্ষার্থী ধারাবাহিক তাফসীর শুনি কোর্সটি তার ইচ্ছামত যে কোন পরিমাণ কোর্স ফি দিয়ে এই কোর্সে ক্লাস করতে পারবেন। ইনশাআল্লাহ
৫। কোর্সে অগ্রীম কোন কোর্সফি গ্রহণ করা হবে না। ভর্তির তারিখ থেকে ১ মাস পূর্ণ হলে কোর্সফি পরিশোধের চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ
🌹 ফ্রী কোর্স করতে আগ্রহী সংক্রান্ত নীতিমালা 🌹
১। যদি কোন শিক্ষার্থীর কোর্স ফি পরিশোধের সামার্থ্য না থাকে। তিনি যদি সত্যিই কোর্স ফি দিতে অপারগ হয়ে থাকেন এবং নিয়মিত ক্লাস করতে অঙ্গীকারাবদ্ধ থাকেন তবে তিনি সহীহ নাজিরা তিলাওয়াত শিক্ষা, গুরুত্বপূর্ণ সূরা, আয়াত ও দোয়া হিফজ, অর্থসহ ৩০তম পারা হিফজ, অর্থসহ ২৮,২৯তম পারা হিফজ এবং হিফজুল কুরআন কোর্স (১-৩০) পারা। এই পাঁচটি কোর্স এর যে কোন একটি এবং সহজ পদ্ধতিতে সহীহ কোরআন তিলাওয়াত শিক্ষা ও ধারাবাহিক তাফসীর শুনি এই তিনটি কোর্স পরিচালকের অনুমতি নিয়ে ফ্রীতে করতে পারবেন।
🌹 একসাথে একাধিক কোর্স করতে আগ্রহী সংক্রান্ত নীতিমালা 🌹
১। মহান আল্লাহ তায়ালা যাকে অর্থনৈতিকভাবে সক্ষমতা দিয়েছেন তিনি একাধিক কোর্সে ক্লাস করতে চাইলে পূর্ণ কোর্সফি পরিশোধ করবেন। ইনশাআল্লাহ
২। যার অর্থনৈতিকভাবে সক্ষমতা কম তিনি একাধিক কোর্সে ক্লাস করতে চাইলে পরিচালকের থেকে অনুমতি নিয়ে সামার্থ্য অনুযায়ী ১০% থেকে সর্বোচ্চ ৫০% ছাড়ে কোর্সফি পরিশোধ করতে পারবেন। ইনশাআল্লাহ।
🌹 অংশগ্রহণকারী সংক্রান্ত নীতিমালা 🌹
১। সহীহ নাজিরা তিলাওয়াত শিক্ষা, গুরুত্বপূর্ণ সূরা, আয়াত ও দোয়া হিফজ, অর্থসহ ৩০তম পারা হিফজ, অর্থসহ ২৮,২৯তম পারা হিফজ এবং হিফজুল কুরআন কোর্স (১-৩০) পারা। এই পাঁচটি কোর্সে শুধুমাত্র আপুরা অংশগ্রহন করতে পারবেন। ইনশাআল্লাহ
২। সহজ পদ্ধতিতে সহীহ কোরআন তিলাওয়াত শিক্ষা ও ধারাবাহিক তাফসীর শুনি কোর্সে নারী, পুরুষ ও তৃতীয় লিংঙ্গ যে কেউ অংশগ্রহণ করতে পারবেন। ইনশাআল্লাহ
🌹 নীতিমালা সংক্রান্ত নীতিমালা 🌹
একাডেমির পরিচালক এই নীতিমালা পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োযোজনের ক্ষমতা রাখেন। ইনশাআল্লাহ

