الله আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম ২টিঃ
০১. الله আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়া।
আল্লাহ শব্দের লামের পূর্বের হরফে যখন যবর বা পেশ দিয়ে পড়া হয় তখন লাম অক্ষরটিকে পোর বা মোটা করে পড়তে হয়; (ল- উচ্চারিত হবে)
যেমনঃ اَللّٰهُمَّ –– – اَلله (যবর থাকলে)
رَسُوْلُ اللّٰهِ – نَارُ اللّٰهِ (পেশ থাকলে)
০২. الله আল্লাহ শব্দের লামকে পাতলা বা চিকন করে পড়া।
আল্লাহ শব্দের লামের পূর্বের হরফে যখন যের দিয়ে পড়া হয় তখন লাম অক্ষরটিকে বারিক বা চিকন করে পড়তে হয়; (লা- উচ্চারিত হবে)
যেমনঃ لِلّٰهِ – بِسْمِ اللّٰهِ