অর্থসহ ২৮ ও ২৯তম পারা হিফজ কোর্স
২য় ব্যাচে ভর্তি চলছে
🌹আমরা কেন ২৮ ও ২৯তম পারা অর্থসহ হিফজ করব ?
কোরআন মাজিদের প্রতি ইমান বা বিশ্বাস আনা হিদায়াতের পূর্বশর্ত। কোরআন তিলাওয়াতে ও শ্রবণে ইমান বৃদ্ধি হয়। আল্লাহ তাআলা বলেন, ‘যখন তাদের প্রতি কোরআন তিলাওয়াত করা হয়, তখন তা তাদের ইমান বাড়িয়ে দেয়।’ (সুরা-৮ আনফাল, আয়াত: ২)। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘কোরআন কারিম তিলাওয়াত সর্বোত্তম ইবাদত।’ (বুখারি)। ‘যে ব্যক্তি কোরআন পাঠ করল, তা অনুধাবন করল, এর হালালকে হালাল জানল এবং হারামকে হারাম জ্ঞান করল, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তার স্বজনদের এমন ১০ জনকে শাফায়াত করে জান্নাতে নেওয়ার সুযোগ দেবেন, যাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গিয়েছিল।’ (বায়হাকি)।
হাদিস শরিফে আছে, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। (বুখারি ও মুসলিম)। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেন, ‘কোরআনওয়ালাই আল্লাহওয়ালা এবং আল্লাহর বিশেষ আপন-স্বজন।’ (বুখারি)।
কোরআন কারিম তিলাওয়াত ও অধ্যয়ন শারীরিক ও মানসিক রোগমুক্তির অন্যতম উপায়। আল্লাহ তাআলা বলেন, ‘কোরআন অন্তরের ব্যাধির আরোগ্য দান করে।’ (সুরা-১০ ইউনুস, আয়াত: ৫৭)। ‘আমি আল–কোরআনে এমন আয়াতসমূহ নাজিল করেছি, যদ্বারা মুমিনদের রোগমুক্তি ও শান্তি লাভ হয়।’ (সুরা-১৭ ইসরা, আয়াত: ৮২)। ‘আপনি বলুন, এটা ইমানদারদের জন্য পথনির্দেশ ও রোগমুক্তি প্রদান করে।’ (সুরা-৪১ হা–মিম সাজদাহ, আয়াত: ৪৪)। হাদীসে বলা হয়েছে, পবিত্র কোরআনের একটি হরফ (অক্ষর) তিলাওয়াতের জন্য দশটি নেকী পাওয়া যায়। হাদিসে এসেছে নবী (সাঃ) বলেন, “কেয়ামতের দিন কোরআন তেলাওয়াত কারীকে বলা হবে কোরআন তেলাওয়াত করতে থাক এবং মর্যাদার আসনে উন্নীত হতে থাক আর সাথে থেমে থেমে পড় যেমনী দুনিয়াতে থেমে থেমে পড়তে। নিশ্চয়ই তোমার মর্যাদার আসন হবে তোমার তেলাওয়াতকৃত আয়াতের শেষ প্রান্তে।” (তিরমিযী শরীফ)
কোরআন তিলাওয়াত, অধ্যয়ন ও অনুশীলন থেকে বঞ্চিতদের সম্পর্কে হাদিস শরিফে আছে, ‘যার অন্তরে কোরআন নেই, সে যেন পরিত্যক্ত বাড়ি।’ (তিরমিজি)। কোরআনকে যারা দূরে সরিয়ে রেখেছিল বা কোরআন থেকে দূরে সরে গিয়েছিল, তাদের প্রসঙ্গে কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন, ‘(বিচারের দিনে) রাসুল (সা.) বলবেন, হে আমার রব! নিশ্চয়ই আমার জাতি এই কোরআনকে পরিত্যাগ করেছিল।’ (সুরা-২৫ ফুরকান, আয়াত: ৩০)
🌹আমরা আগে কেন ২৮ ও ২৯তম পারা হিফজ করব?
মহিমান্বিত কোরআন মাজীদের ২০ টি সূরা ২৮ ও ২৯তম পারাতে অবস্থিত। এই সূরা গুলি আমরা অর্থ সহ হিফজ করিয়ে থাকি। যাতে আমরা এই সূরা দিয়ে সালাত আদায়ের সময় মহান আল্লাহ তায়ার পবিত্র কালাম বুঝতে পারি এবং হৃদয়ে আধ্যাতিক প্রশান্তি অনুভব করতে পারি। আর সে অনুযায়ি যেন আমাদের জীবন পরিচালনা করতে পারি। পরকালে যেন আমাদের এই হিফজ নাজাতের অসীলা হয় মহান রবের কাছে এই আমাদের প্রার্থণা।
🌹কোর্সের লক্ষ্য ও উদ্দেশ্য
মানুষের হৃদয়ে পবিত্র কোরআনের জায়গা করে দেয়া এই কোর্সের মূল লক্ষ্য ও উদ্দেশ্য, যেন আমরা দুনিয়া ও আখিরাতে সফল হতে পারি। এই উদ্দেশ্যে আন্তরিকতার সাথে লেগে থেকে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা। (দুনিয়াবী কোন উদ্দেশ্য যেন আমাদেরকে প্রভাবিত না করে সেজন্য মহান আল্লাহর রহমত কামনা করছি। আমীন)
🌹কোর্সে ভর্তির যোগ্যতা
যেসকল আপুরা মোটামুটি সহীহভাবে কুরআন তিলাওয়াত করতে পারেন শুধুমাত্র সেসকল আপুরা এই কোর্সে ভর্তি হতে পারবেন।
🌹ক্লাসের সময়
প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার
বিকাল ৩ টা (বাংলাদেশ সময়)
🌹ক্লাসের মাধ্যম
GOOGLE MEET এর মাধ্যমে ক্লাস পরিচালনা করা হবে ইনশাআল্লাহ
🌹কোর্স ফি
কোর্স ফি প্রতি মাসে ১০০০ টাকা।
অগ্রীম কোন টাকা নেয়া হবে না (যেহেতু হায়াত-মউতের কথা বলা যায় না)।
পরবর্তী মসের ১-১০ তারিখের মধ্যে মাসিক ফি পরিশোধ করার চেষ্টা করতে হবে।
যার ১০০০ টাকা দেয়ার সামার্থ নেই তিনি পরিচালকের কাছ থেকে অনুমতি নিয়ে মাসিক ৫০০ টাকা দিয়ে কোর্সটি করতে পারবেন। ইনশাআল্লাহ
🌹আমাদের বিকাশ ও ব্যাংক একাউন্ট
2050 103 02 06813900 (ইসলামী ব্যাংক)
01645-380206 বিকাশ, সেলফিন, নগদ (পার্সোনাল)
🌹কোর্স কবে থেকে শুরু হবে?
১৯ এপ্রিল ২০২৬ রবিবার থেকে কোর্সটি শুরু হয়েছে আলহামদুলিল্লাহ
🌹কোনকিছু জানতে
01645-380206 (শুধু মাত্র হটস এ্যাপ মেসেজ)
🌹ওস্তাদ/হুজুর এবং পরিচালক:
ইসমাইল বিন ইবরাহীম
শিক্ষাগত যোগ্যতা:
অনার্স +মাস্টার্স, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া,
কামিল (এম এ) আল ফিকহ,
সার্টিফিকেট ইন এ্যারাবিক ল্যাংগুয়েজ প্রফিসিয়েন্সি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়,
কম্পিউটার ডাটাবেজ প্রগ্রামিং, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
ইংলিশ ল্যাংগুয়েজ কোর্স, এফএম মেথড
প্রভাষক নিবন্ধন ও সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ
শিক্ষাদান পদ্ধতির ওপর তিনটি কোর্সে উত্তীর্ণ
ক্বারিয়ানা প্রশিক্ষণ প্রাপ্ত
🌹এই কোর্সে ভর্তির শর্ত
নিয়মিত ক্লাস করতে হবে। কোন সমস্যা থাকলে অবশ্যই জানাতে হবে।
আমরা এমন ছাত্র চাই যার পবিত্র কোরআন শেখার আগ্রহ আছে এবং নিয়মিত ক্লাস করার সব্বোর্চ্চ চেষ্টা করবে।
🌹অনলাইনে আমাদের কার্যক্রম সমূহ
আমাদের ইউটউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন যেখানে ক্লাসের ভিডিও গুলো পাবেন।
ইউটউব চ্যানেল- https://youtube.com/@huzuracademy
আমাদের ফেসবুক গ্রুপ “প্রতিদিন একটু করে কোরআন শিখি” এর সদস্য হয়ে যান। এবং পেজে লাইক দিয়ে ফলোয়ার হয়ে আমাদের সাথেই থাকুন।
আমাদের ফেসবুক গ্রুপ লিংক- https://facebook.com/groups/3183181321893862/
আমাদের ফেসবুকপেজ লিংক- https://www.facebook.com/huzuracademy