সহজ পদ্ধতিতে সহীহ কোরআন তিলাওয়াত শিক্ষা

১৩তম ব্যাচে ভর্তি চলছে (সম্পূর্ণ ফ্রি)
(ভর্তি ফরম এর লিংক একেবারে নীচে দেয়া আছে)

কেন আপনি কোরআন শিখবেন?

কোরআন মাজিদের প্রতি ঈমান বা বিশ্বাস আনা হিদায়াতের পূর্বশর্ত। কোরআন তিলাওয়াতে ও শ্রবণে ঈমান বৃদ্ধি হয়। আল্লাহ তাআলা বলেন, ‘যখন তাদের প্রতি কোরআন তিলাওয়াত করা হয়, তখন তা তাদের ঈমান বাড়িয়ে দেয়।’ (সুরা-৮ আনফাল, আয়াত: ২) নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,কোরআন কারিম তিলাওয়াত সর্বোত্তম ইবাদত।’ (বুখারি)

হাদিসে এসেছে ‘যে ব্যক্তি কোরআন পাঠ করল, তা অনুধাবন করল, এর হালালকে হালাল জানল এবং হারামকে হারাম জ্ঞান করল, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তার স্বজনদের এমন ১০ জনকে শাফায়াত করে জান্নাতে নেওয়ার সুযোগ দেবেন, যাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গিয়েছিল।’ (বায়হাকি)

হাদিসে আরও এসেছে, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। (বুখারি ও মুসলিম)। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেন, ‘কোরআনওয়ালাই আল্লাহওয়ালা এবং আল্লাহর বিশেষ আপন-স্বজন।’ (বুখারি)

কোরআন কারিম তিলাওয়াত ও অধ্যয়ন শারীরিক ও মানসিক রোগমুক্তির অন্যতম উপায়। আল্লাহ তাআলা বলেন, ‘কোরআন অন্তরের ব্যাধির আরোগ্য দান করে।’ (সুরা-১০ ইউনুস, আয়াত: ৫৭)। অন্য আয়াতে আল্লাহ তায়ালা বলেন ‘আমি আল–কোরআনে এমন আয়াতসমূহ নাজিল করেছি, যদ্বারা মুমিনদের রোগমুক্তি ও শান্তি লাভ হয়।’ (সুরা-১৭ ইসরা, আয়াত: ৮২)। ‘আপনি বলুন, এটা ইমানদারদের জন্য পথনির্দেশ ও রোগমুক্তি প্রদান করে।’ (সুরা-৪১ হা–মিম সাজদাহ, আয়াত: ৪৪)। হাদীসে বলা হয়েছে, পবিত্র কোরআনের একটি হরফ (অক্ষর) তিলাওয়াতের জন্য দশটি নেকী পাওয়া যায়। হাদিসে এসেছে নবী (সাঃ) বলেন, “কেয়ামতের দিন কোরআন তেলাওয়াত কারীকে বলা হবে কোরআন তেলাওয়াত করতে থাক এবং মর্যাদার আসনে উন্নীত হতে থাক আর সাথে থেমে থেমে পড় যেমনী দুনিয়াতে থেমে থেমে পড়তে। নিশ্চয়ই তোমার মর্যাদার আসন হবে তোমার তেলাওয়াতকৃত আয়াতের শেষ প্রান্তে।” (তিরমিযী শরীফ) কোরআন তিলাওয়াত, অধ্যয়ন ও অনুশীলন থেকে বঞ্চিতদের সম্পর্কে হাদিস শরিফে আছে, ‘যার অন্তরে কোরআন নেই, সে যেন পরিত্যক্ত বাড়ি।’ (তিরমিজি)। কোরআনকে যারা দূরে সরিয়ে রেখেছিল বা কোরআন থেকে দূরে সরে গিয়েছিল, তাদের প্রসঙ্গে কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন, ‘(বিচারের দিনে) রাসুল (সা.) বলবেন, হে আমার রব! নিশ্চয়ই আমার জাতি এই কোরআনকে পরিত্যাগ করেছিল।’ (সুরা-২৫ ফুরকান, আয়াত: ৩০)।

আপনি কি উত্তম ব্যক্তি হতে চান?

আপনি পরকালের জন্য নেকি চান?

আপনি কি জান্নাতে একটি মর্যাদার আসন চান?

তাহলে আসুন আমরা কোরআন শিখি-

  • আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী তাদের প্রত্যেক এর জন্য কুরআন পড়া আবশ্যক। কিন্তু ছোটবেলায় যারা কোরআন পড়া শিখেছে পরবর্তীতে চর্চা না থাকার কারণে অনেকেই তা পড়তে পারে না। আবার এমন অনেকেই আছে যারা ইসলাম ধর্মের অনুসারী হয়েও নানা কারণে কোরআন শিখতে পারেনি।

  • কিন্তু প্রতিদিনের নামাজ আদায়ের জন্য কোরআনের বিভিন্ন সূরা জানা আবশ্যক। এছাড়া সঠিকভাবে ইসলামী জীবন ধারণের জন্য কোরআন পড়া ও অর্থজানা অবশ্যই কর্তব্য। তাই নিজের ও পরিবারের ছোট বড় সকলের জন্য কোরআন শেখার ব্যবস্থা থাকা উচিত।

  • বর্তমানে ইন্টারনেট এর যুগে চাইলে ঘরে বসেই কোরআন শেখা যায়। ইচ্ছা করলে অনলাইনে কোরআন শেখার কোর্স এ ভর্তি হয়ে সহজেই কোরআন শিখা যায়।

  • মহান আল্লাহ তাআলা বলেন, ‘আর আমি তো কোরআন শেখার জন্য সহজ করে দিয়েছি। অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? (সূরা ক্বামার, আয়াত- ১৭,২২,৩২ ও ৪০)

  • 🌹সহজ পদ্ধতিতে সহীহ কোরআন তেলাওয়াত শিক্ষা কোর্সে

  • যা যা শিখানো হবে-🌹

    • আরবী হরফ সমূহের পরিচিতি।

    • মাখরাজ বা আরবী হরফ সমূহের সঠিক উচ্চারণ।

    • কলকলার হরফ, ইস্তিলার হরফ, হরফে হালকী, মদের হরফ সমূহ ছাড়াও বিভিন্ন নামের হরফ সমূহ।

    • সিফাত (প্রাথমিক)।

    • মাদ (বিভিন্ন প্রকারের)।

    • ওয়াজিব গুন্নাহ

    • নুন সাকিন ও তানবীন পড়ার নিয়ম সমূহ।

    • মীম সাকিন পড়ার নিয়ম সমূহ।

    • ওয়াকফ করার নিয়ম। ওয়াকফের চিহ্ন সমূহ। ওয়াকফ বিল ইসকান। ওয়াকফ বিল ইশমাম। ওয়াকফ বির রাওম। ওয়াকফ বিল ইবদাল। 

    • আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম।

    • র হরফ পড়ার নিয়ম।

    • আনা পড়ার নিয়ম। এমালা পড়ার নিয়ম।

    • কিছু ব্যতিক্রম নিয়ম। ইযহারে খাচ, ইযহারে মুতলাক্ব, ইদগামে সগীর।

    • س  এবং  ص এর বিশেষ নিয়ম

    • সাকতায় এবং ইদগাম একত্র হলে করণীয়

    • নয়টি বিশেষ উচ্চারণ যা সারা জীবন তিলাওয়াতে মনে রাখতে হবে

    • এ সকল নিয়ম সমূহ প্রয়োগ করে প্রক্টিকালি সহীহ তেলাওয়াত শিক্ষা

    • ১১ টি সূরা প্রাকটিস

    • নামাযের মধ্যে পঠিত দোয়া সমূহ প্রাকটিস

    • মৌলিক কিছু মাসয়ালা-মাসায়েল

    • উপরে বর্ণিত সবকিছু শেখানোর চেষ্টা করা হবে ইনশাআল্লাহ

      • 🌹কোর্সের লক্ষ্য ও উদ্দেশ্য

    • মানুষের হৃদয়ে পবিত্র কোরআনের জায়গা করে দেয়া এই কোর্সের মূল লক্ষ্য ও উদ্দেশ্য, যেন আমরা দুনিয়া ও আখিরাতে সফল হতে পারি। এই উদ্দেশ্যে আন্তরিকতার সাথে লেগে থেকে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা। (দুনিয়াবী কোন উদ্দেশ্য যেন আমাদেরকে প্রভাবিত না করে সেজন্য মহান আল্লাহর রহমত কামনা করছি। আমীন)

      • 🌹কোর্সে ভর্তির যোগ্যতা

    • যে কোন মানুষ এই কোর্সে ভর্তি হতে পারে।

    • পুরুষ/মহিলা/তৃতীয় লিঙ্গ যে কেউ ভর্তি হতে পারবেন।

      • 🌹 ক্লাসের সময়

      • কাংখিত সংখ্যক শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করলে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ

      • রাত- ৮:৩০ মিনিট সম্ভাব্য (বাংলাদেশ সময়) 

      • 🌹ক্লাসের মাধ্যম

    • GOOGLE MEET এর মাধ্যমে ক্লাস পরিচালনা করা হবে ইনশাআল্লাহ

      • 🌹কোর্স ফি

    • পরকালীন জীবনে নাজাতের  আশায় সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কোর্সে কোন ধরণের ফি নির্ধারণ করা হলো না।

    • তবে আমাদের একাডেমীকে দ্বীন প্রচারে সহযোগীতা করতে পারেন।

  • 🌹 আমাদের বিকাশ ও ব্যাংক একাউন্ট

    • 2050 103 02 06813900 (ইসলামী ব্যাংক)

    • 01645-380206 সেলফিন, বিকাশ, নগদ (পার্সোনাল)

      • 🌹কোর্স কবে থেকে শুরু হবে?

      • কাংখিত সংখ্যক শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করলে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ

      • 🌹কোনকিছু জানতে

    • 01645-380206 (শুধু মাত্র হটস এ্যাপ মেসেজ)

 🌹ওস্তাদ/হুজুর ও পরিচালক:

ইসমাইল বিন ইবরাহীম

    • শিক্ষাগত যোগ্যতা: 

    • অনার্স +মাস্টার্স, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া

    • কামিল (এম এ) আল ফিকহ,

    • সার্টিফিকেট ইন এ্যারাবিক ল্যাংগুয়েজ প্রফিসিয়েন্সি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়,

    • কম্পিউটার ডাটাবেজ প্রগ্রামিং, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড

    • ইংলিশ ল্যাংগুয়েজ কোর্স, এফএম মেথড

    • প্রভাষক নিবন্ধন ও সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ

    • শিক্ষাদান পদ্ধতির ওপর তিনটি কোর্সে উত্তীর্ণ

    • ক্বারিয়ানা প্রশিক্ষণ প্রাপ্ত

 🌹শর্তাবলী

    • নিয়মিত ক্লাস করতে হবে। কোন সমস্যা থাকলে অবশ্যই জানাতে হবে।

    • আমরা এমন ছাত্র চাই যার পবিত্র কোরআন শেখার আগ্রহ আছে এবং নিয়মিত ক্লাস করার সব্বোর্চ্চ চেষ্টা করবে।

    • আমাদের ফেসবুক গ্রুপ “প্রতিদিন একটু করে কোরআন শিখি” এর সদস্য হতে হবে। এবং পেজে লাইক দিয়ে ফলোয়ার হতে হবে।

    • আমাদের ইউটউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন যেখানে ক্লাসের ভিডিও গুলো পাবেন।

 🌹নিয়মিত ক্লাস করার শর্তে উক্ত কোর্সে যোগদান করতে চাইলে

নিচের লিংকে গিয়ে ফরমটি পুরণ করুন 

https://forms.gle/K46ucBXuCjVZUMfg7