ধারাবাহিক তাফসীর শুনি কোর্সে
রেজিষ্ট্রেশন চলছে
🌹(নিয়মিত ক্লাস করতে আগ্রহী সকলের জন্য ফ্রী)🌹
কোরআন মাজীদ মহান আল্লাহর পবিত্র বাণী। এটি মানুষের প্রতি আল্লাহ তায়ালার এক বিশেষ নেয়ামত। এটি হলো পূর্ণাঙ্গ জ্ঞান ভান্ডার। এতে যেমন তাওহীদ, রিসালাত, আখিরাত, ইবাদাত ইত্যাদি বিষয়ে বর্ণনা রয়েছে, তেমনি পার্থিব জীবনের প্রয়োজনীয় নানা জ্ঞান-বিজ্ঞানের সুস্পষ্ট ইঙ্গিত ও নির্দেশনা রয়েছে। এজন্য একজন ফরাসি পন্ডিত যথার্থই বলেছেন, “আল-কোরআন বিজ্ঞানীদের জন্য একটি বিজ্ঞান সংস্থা, ভাষাবিদদের জন্য এক শব্দকোষ, বৈয়াকরণ দের জন্য এক ব্যাকরণ গ্রন্থ এবং বিধানের জন্য এক বিশ্বকোষ।
তাই আল-কোরআন হালকাভাবে পাঠ করলেই চলবে না। বরং একে খুবই গুরুত্ব সহকারে তেলাওয়াত করতে হবে। এর মর্মার্থ তাৎপর্য উপলব্ধি করতে হবে। কুরআনে বর্ণিত বিষয়াদি সম্পর্কে গভীরভাবে চিন্তা ও গবেষণা করতে হবে।
আল্লাহ তা’আলা বলেন, “তবে কি তারা কোরআন সম্বন্ধে অভিনিবেশ সরকারের চিন্তা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ?” (সূরা মুহাম্মদ আয়াত- ২৪)
অন্য একটি আয়াতে আল্লাহ তা’আলা বলেন, “এটি কল্যাণময় কিতাব, যা আমি আপনার প্রতি নাযিল করেছি যাতে মানুষ এর আয়াতসমূহ অনুধাবন করে এবং বোধশক্তিসম্পন্ন ব্যক্তিগণ (এ থেকে) উপদেশ গ্রহণ করে।” (সূরা সা’দ আয়াত- ২৯)
আল্লাহ তা’আলা আরও বলেন, “নিশ্চয়ই আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি, অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি?” (সূরা আল-কামার আয়াত- ২২)
কোর্সে ভর্তির যোগ্যতা
- তাফসীর শোনার আগ্রহ থাকলে যে কোন মানুষ এই কোর্সে ভর্তি হতে পারে।
- পুরুষ/মহিলা/তৃতীয় লিঙ্গ যে কেউ ভর্তি হতে পারবেন।
শর্ত
নিয়মিত ক্লাস করতে হবে। কোন সমস্যা থাকলে অবশ্যই ক্লাস রেকর্ড দেখতে হবে। আমরা এমন শিক্ষার্থী চাই যার পবিত্র কোরআনের তাফসীর শোনার আগ্রহ আছে এবং নিয়মিত ক্লাস করার জন্য সব্বোর্চ্চ চেষ্টা করবে।
ক্লাসের সময়
শুক্রবার ও শনিবার ভোর ৫টা ৩০ মিনিটে বাংলাদেশ সময় ইনশাআল্লাহ (পরিবর্তনযোগ্য)
ক্লাসের মাধ্যম
GOOGLE MEET এর মাধ্যমে ক্লাস পরিচালনা করা হবে ইনশাআল্লাহ
কোর্স কবে থেকে শুরু হবে?
কোর্সটি বর্তমানে চলমান আছে।
কোর্স ফি
কোর্সে কোন এককালিন/মাসিক ফি নির্ধারিত নেই।
দ্বীন প্রচারে সহযোগীতা হিসেবে একাডেমীর জন্য কেউ চাইলে সহযোগীতা করতে পারেন।
আমাদের বিকাশ ও ব্যাংক একাউন্ট
2050 103 02 06813900 (ইসলামী ব্যাংক)
01645-380206 সেলফিন, বিকাশ, নগদ (পার্সোনাল)
কোনকিছু জানতে
01645-380206 (শুধু মাত্র হটস এ্যাপ মেসেজ)
ওস্তাদ/হুজুর:
ইসমাইল বিন ইবরাহীম
শিক্ষাগত যোগ্যতা:
অনার্স +মাস্টার্স, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া,
কামিল (এম এ) আল ফিকহ,
সার্টিফিকেট ইন এ্যারাবিক ল্যাংগুয়েজ প্রফিসিয়েন্সি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়,
কম্পিউটার ডাটাবেজ প্রগ্রামিং, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
ইংলিশ ল্যাংগুয়েজ কোর্স, এফএম মেথড
প্রভাষক নিবন্ধন ও সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ
শিক্ষাদান পদ্ধতির ওপর তিনটি কোর্সে উত্তীর্ণ
কারিয়ানা প্রশিক্ষণ প্রাপ্ত
অনলাইনে আমাদের কার্যক্রম সমূহ
আমাদের ইউটউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন যেখানে ক্লাসের ভিডিও গুলো পাবেন।
ইউটউব চ্যানেল- https://youtube.com/@huzuracademy
আমাদের ফেসবুক গ্রুপ “প্রতিদিন একটু করে কোরআন শিখি” এর সদস্য হয়ে যান। এবং পেজে লাইক দিয়ে ফলোয়ার হয়ে আমাদের সাথেই থাকুন।
আমাদের ফেসবুক গ্রুপ লিংক- https://facebook.com/groups/3183181321893862/
আমাদের ফেসবুকপেজ লিংক- https://www.facebook.com/huzuracademy