ইমাম নাসায়ী (র) বুরায়দা (রা) হইতে বর্ণনা করেন যে, বুরায়দা (রা) বলেন, আমি একদিন রাসূলুল্লাহ্ (সা)-এর সংগে মসজিদে প্রবেশ করি। দেখিলাম যে, এক ব্যক্তি নামাযরত অবস্থায় এই দু’আটি পাঠ করিতেছে :
শুনিয়া রাসূলুল্লাহ্ (সা) বলিলেন : যাঁহার হাতে আমার জীবন তাঁহার শপথ করিয়া বলিতেছি যে, লোকটি আল্লাহ্র এমন একটি মহান নামে তাঁহার নিকট প্রার্থনা করিল যাহার দোহাই দিয়া প্রার্থনা করিলে তিনি দান করেন এবং যেই নামে ডাকিলে তিনি সাড়া দেন ।
জান্নাতে যাওয়ার সহজ আমল
আবূ ইয়ালা মুসিলী (র) জাবির ইব্ন আব্দুল্লাহ (রা) হইতে বর্ণিত। রাসূলুল্লাহ্ (সা) বলিয়াছেন, “তিনটি কাজ এমন আছে যাহা কেহ ঈমানের সহিত করিলে সে জান্নাতের যে কোন দরজা দিয়া প্রবেশ করিতে পারিবে এবং তাহার সহিত ডাগর চোখা সুনয়না অপরূপ সুন্দরী হুরদের বিবাহ করাইয়া দেওয়া হবে।’
(১) হত্যাকারীকে ক্ষমা করিয়া দেওয়া।
(২) গোপনে ঋণ আদায় করা ও
(৩) প্রত্যেক ফরয নামাযের পর দশবার সূরা ইখলাস পাঠ করা।”
শুনিয়া আবূ বকর (রা) বলিলেন ঃ ইয়া রাসূলাল্লাহ্! কেহ ইহার একটি করিলে? রাসূলুল্লাহ্ (সা) বলিলেন, “হ্যাঁ, একটি করিলেও সে এই ফযীলত লাভ করিবে।”
উল্লেখ্য যে এটি সূরা ইখলাসের তাফসীরের অংশ পূর্ণ তাফসীরটি শুনতে নীচের লিংকে ক্লিক করুন-